মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অটো রিকশা চালকদের নিমর্মতার দিকে ঠেলে না দেয়ার আহ্বান জানালো চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ অপচয় রোধ করতে গরিবের অটো রিকশা নয়, বড় লোকের এসি বন্ধ করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আজ রোববার এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম এ আহ্বান জানান।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনায় যখন সাধারণ মানুষের জীবন চরম বিপর্যস্ত সেই মুহুর্তে ব্যাটারী চালিত রিকশা ও ভ্যান বন্ধ করে দিয়ে প্রায় ৫০ লাখ শ্রমিককে বেকার করার অমানবিক সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। পুনর্বাসনের ব্যবস্থা না করে অটো রিকশা ও ভ্যান চালকদের নিমর্মতার দিকে ঠেলে দেয়া অন্যায়।

তিনি আরো বলেন, দেশের সম্পদ লুটেপুটে যারা বিদেশে টাকার পাহাড় বানাচ্ছে, তাদের পাচারকৃত টাকা ফিরিয়ে এনে শ্রমিক শ্রেণির মানুষের মাঝে বিতরণ করে দিন। দুর্ঘটনার যে অজুহাত তুলে ধরা হয়েছে এটা অনেকটাই অমূলক কারণ দুর্ঘটনা শুধু অটোরিকশা ও ভ্যানে হয় এমনটি নয় দুর্ঘটনা বাস গাড়ি ট্রাক এমনকি প্লেন দুর্ঘটনা হয়ে থাকে সুতরাং এই ঠুনকো অজুহাতে প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবিকা বন্ধ করে দেয়ার সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ