বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পোপকে ক্ষমা চাওয়ার আহ্বান কানাডার প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার্চ পরিচালিত স্কুলে শিশুদের কবর পাওয়ার ঘটনায় পোপকে ক্ষমা চাওয়া আহ্বান জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সম্প্রতি কানাডার চার্চ পরিচালিত দুটি সাবেক আবাসিক স্কুলে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় ওই সময় চার্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার এ আহ্বান জানান ট্রুডো।

শুক্রবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, আমি ব্যাক্তিগতভাবে পোপ ফ্রান্সিসের সাথে কথা বলেছি। সেখানে আমি এনিয়ে তাকে তার ক্ষমা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি তিনি কানাডার মাটিতে দাঁড়িয়ে এ ক্ষমা চাইলে এর গুরুত্ব যে আরো বেড়ে যাবে সে বিষয়েও বলেছি।

ট্রুডো আরো বলেন, আমি জানি ওই ক্যাথলিক চার্চের নেতারা এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

গত বৃহস্পতিবার কানাডার সাসকাচোয়ান প্রদেশের মারিভাল আবাসিক স্কুলে শিশুদের প্রায় ৭১৫টি অচিহ্নিত কবর পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ আগে আরো একটি স্কুলে পাওয়া যায় এমনই ২১৫টি কবর। এসব আবসিক স্কুল ফেডারেল সরকার ও চার্চ দ্বারা পরিচালিত হতো ১৮৩১ থেকে ১৯৯৬ সালের মধ্যে। প্রথম গণকবরটি আবিষ্কৃত হলে পোপ ফ্রান্সিস দুঃখ প্রকাশ করলেও তার এ সমবেদনায় অসন্তোষ প্রকাশ করে অনেক মানবাধিকার সংগঠন। সূত্র: ইউএস নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ