বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দলবল নিয়ে ফিলিস্তিনি মানবাধিকার কর্মীর বাড়ি দখলের চেষ্টা ইসরায়েলি এমপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমের শেখ জারায় ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মোনা আল-কুর্দের বাড়ি দখল করতে যাওয়া এক দল উগ্রপন্থি ইহুদি বসতকারীর নের্তৃত্ব দেন ইসরাইলের পার্লামেন্ট নেসেটের এক সদস্য।

বেজালেল স্মট্রিচ নামে ওই এমপি একটি কট্টর ইহুদিবাদী আঞ্চলীক দলের নেতা। গত মঙ্গলবার জেরুসালেমে ফিলিস্তিনি মানবাধিকার কর্মী ওই জমজ ভাইবোন মোনা ও মোহাম্মদ আল-কুর্দের বাড়িতে দলবল নিয়ে গিয়ে চড়াও হন ইসরায়েলের ওই এমপি।  খবর আরব নিউজের।

শেখ জারা আবাসিক এলাকার বাসিন্দাদের কমিটির সভাপতি ইয়াকুব আরাফ গণমাধ্যমকে জানান, ইসরায়েলের ক্ষমতাসীন দলের শরিক দলের কট্টর ইহুদিবাদী এমপি বেজালেল স্মট্রিচ মানবাধিকার কর্মী মোনার বাড়িতে চড়াও হলে এলাকাবাসী এসে তাকে বাধা দেন।

পরে ইসরায়েলের পুলিশ এসে ওই এমপির অবৈধ কর্মকাণ্ডে বাধা দেয় এবং সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যায়।

গত মাসে শেখ জারার বাড়ি থেকে ফিলিস্তিনি মারবাধিকার কর্মী মোনাকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়। বিনা কারণে কয়েক ঘণ্টা আটক রাখার পর শেষ পর্যন্ত ওই মানবাধিকার কর্মী ও তার জমজ ভাই মোহাম্মদকে ইসরায়েলি পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়।

মোনাদের পরিবারসহ জেরুজালেমে বেশ কয়েকটি ফিলিস্তিনির ঘরবাড়ি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ