বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইরানে বাস দুর্ঘটনায় দুই নারী সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বাস দুর্ঘটনায় দুই নারী সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ২১ জন।

গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিম আজারবাইজানের নাঘাদেহ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরকারি ইরনা নিউজ এজেন্সির রিয়ানেহ ইয়াসিনি ও আধা-সরকারি ইসনা নিউজ এজেন্সির মাসহাদ কারিমি।

যাত্রীবাহী একটি বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২০ জন পরিবেশ সাংবাদিকসহ মোট ২৬ জন যাত্রী ছিল। সাংবাদিকরা রাজধানী তেহরান থেকে উত্তর-পশ্চিম আজারবাইজানে যাচ্ছিলেন অ্যাসাইনমেন্ট কাভার করতে।

দুর্ঘটনার পর দুইজন মারাত্মক আহতসহ ১৩ জনকে পশ্চিম আজারবাইজানের নাঘাদেহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। নাঘাদেহ পুলিশ প্রধানকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে দুঃখজনক এই দুর্ঘটনা ঘটেছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ