শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

র‍্যাবের প্রযুক্তি সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে নতুন যন্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ২৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে কেনা হচ্ছে নতুন যন্ত্র।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ-বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন করেছে।

বৈঠকের শেষে প্রথমে অর্থমন্ত্রী ও পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহা. শামসুল আরেফিন অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সংক্রান্ত সভায় দুটি বিষয় এবং ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহা. শামসুল আরেফিন জানান, জননিরাপত্তা বিভাগের অধীনে ‘র‍্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘জিএসএম ইউএমটিএস ভেহিকুলার অ্যাকটিভ সাপোর্ট সিস্টেম’ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পুলিশ ও র‍্যাব। কাজ পেয়েছে থ্রি সিক্সটি টেকনোলজিস। তবে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেলহাজ লিমিটেড।

আরও জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসা কর্তৃক ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৬৯ কোটি ৩৫ লাখ টাকা।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল কিনবে ভারতের এম এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে। ব্যয় হবে ১৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

ক্রয় কমিটির বৈঠকের পাশাপাশি স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চার দেশের চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এগুলো হচ্ছে- জাপানের ইটোচু করপোরেশন, সিঙ্গাপুরের গান ভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, যুক্তরাজ্যের টোটাল গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং দুবাইয়ের শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ