বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

৫৫% ছাড়ে ইত্তেহাদের অনলাইন বইমেলা থেকে কিনুন ফাতাওয়া মুঈনুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলুম হাটহাজারী মুখপত্র প্রকাশনা আরম্ভ হয় ১৯৩৪ সালে। তবে ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে দেশের প্রাচীনতম ইসলামী তাহযীব-তামাদ্দুনবিষয়ক পত্রিকা 'মাসিক মুঈনুল ইসলাম'। পত্রিকাটি অন্যতম একটি বিভাগ হলো— ‘জিজ্ঞাসা-সামাধান’। জিজ্ঞাসা-সমাধান বিভাগে অজস্র ফাতওয়া প্রকাশিত হয়েছে। নিত্য জীবনের নানা বিষয়ের প্রশ্ন-উত্তর এতে স্থান পেয়েছে।

আল্লামা আহমদ শফী রহ.-এর দিকনির্দেশনায় দারুত তাসনীফের সদস্যবৃন্দ ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত পত্রিকার ভলিউম থেকে তহারাত ও সালাতের মাসআলাগুলো পৃথক করেন এবং দলীল-আদিল্লাহর তাখরীজ করেন। ফাতওয়াগুলোকে নতুনভাবে বিন্যস্ত করে প্রকাশক করেন ‘ফাতাওয়া মুঈনুল ইসলাম' গ্রন্থটির প্রথম খন্ড।

প্রথম খন্ডটি দু’ভাগে বিন্যস্ত করা হয়েছে। প্রথমভাগে স্থান পেয়েছে তহারাত সংশ্লিষ্ট বিষয় তথা: পানির বিধান, অযুর বিধান, গোসলের বিধান, তায়াম্মুমের বিধান, মোজার উপর মাসাহ, হায়েজ-নেফাস, নাজাসাত-নাপাকী এবং ইসতিনজা।

দ্বিতীয়ভাগে সালাত সংশ্লিষ্ট বিধান তথা: নামাযের সময় সমূহ, আযান-ইকামত, নামাযের পদ্ধতি,ইমামতের বিধান, জামায়াত ও মাসবুকের নামায,কিরাআত, নামায ভঙ্গের কারণ, নামায মাকরূহ হওয়ার বিধান, বিতির নামায,সুন্নত-নফল, তারাবীহ, সাহু সেজদার বিধান, সেজদা তিলাওয়াত, কাযা নামায, অসুস্থ ব্যক্তির নামায, মুসাফিরের নামায, জুমুআর নামায, ঈদের নামায এবং জানাযার বিধান।

সম্পূর্ণ নতুনরূপে তাহযীব ও সম্পাদনা, আয়াত ও নির্ভরযােগ্য-আমলযােগ্য হাদীস সংযােজন, ফিকহের কদীম ও নির্ভরযােগ্য কিতাব থেকে উদ্ধৃতি, সাবলীল উপস্থাপনা, দারুল ইফতার মুফতিয়ানে কেরামের সত্যায়নসহ নানা বৈশিষ্ট্যে সংকলনটি অনন্য।

এক নজরে বই

বই: ফাতাওয়া মুঈনুর ইসলাম

লেখক: ইফতা বিভাগ দারুল উলুম হাটহাজারী

প্রকাশনায়: ইত্তিহাদ

মুদ্রিত মূল্য: ৭০০/-

যোগাযোগ: ০১৯৩৫-২৮৯৮৩২

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ