বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ

জানাযার খবর জানাতে অভিযাত্রীর ‘ফ্রি মাইক সার্ভিস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম
শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী>

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়িতে ‘অভিযাত্রী’ নামে সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রী মাইক সার্ভিস ব্যবস্থা করা হয়েছে। প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পন্ন হয়েছে।

‘ফ্রী মাইক সার্ভিস’ এর জন্য কেনা হয়েছে ২টি বড় মাইক (হর্ণ), ২টা ড্রাইভার ইউনিট, ১ টি ORIGINAL AHUZA ব্রান্ডের এমপ্লিফায়ার, ব্যাটারীসহ পুরো মাইকসেট।

শুক্রবার জুমার পর সভাপতির কুরআন তেলাওয়াতের মাধ্যমে ‘ফ্রী মাইক সার্ভিস’ উদ্বোধন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি আবদুল্লাহ ফাহাদ জাকির, সহসভাপতি হাতেম মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ ক্রিড়া সম্পাদক তৌফিক আহমেদ, আলামিন, মোস্তাকীমসহ অন্যান্য সদস্য ও মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। ফ্রি সার্ভিস চালু হওয়ায় আগত মুসুল্লিরা সাধুবাদ জানিয়েছেন।

অভিযাত্রী সংগঠন জানিয়েছে, শীঘ্রই আমরা ব্যানার ও মাইকিং করব। জানাযার জন্য ফ্রি মাইক সার্ভিস সেট ক্লাবের সম্পদ হিসেবে সকল মৃত ব্যক্তির জন্য একদম ফ্রি সার্ভিস দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ