শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

সার্বক্ষণিক কুরআন তেলাওয়াত চালু থাকে যে কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের শিয়ালকোটের কেন্দ্রীয় কবরস্থান চণ্ডী এখন সাধারণ এবং সর্বস্তরের মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কবরস্থানটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। এখানে প্রায় ২০০ জাতের ১০ হাজার গাছ লাগানো হয়েছে।

কবরস্থানে আগতদের বক্তব্য হল, এটা এক অনন্য কবরস্থান, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, এই কবরস্থানে স্বজনদের কবর জিয়ারতে এসে এক ধরনের তৃপ্তি অনুভব করি।

প্রয়োজনীয় সব ব্যবস্থাপনার সাথে শিয়ালকোটের কেন্দ্রীয় কবরস্থান চণ্ডীতে সাউন্ড সিস্টেমের মাধ্যমে সার্বক্ষণিক কুরআন তেলাওয়াত চালু থাকে। কবরস্থানে ৯৯ টি পিলারে আল্লাহ তায়ালার ৯৯ নাম লেখা হয়েছে।

এলাকার বাসিন্দারা নিজস্ব ব্যবস্থাপনায় এই কবরস্থানটি পরিচালনা করেন।

[caption id="attachment_222608" align="alignnone" width="500"] কবরস্থানের ভেতরের দৃশ্য।[/caption]

কবরস্থানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শাহবাজ আহমেদ বলেন, বর্তমানে শিয়ালকোটের অন্যতম কবরস্থান হিসেবে পরিচিত হলেও জঙ্গলের ভেতরে থাকা কবরস্থানটি এক সময় অনেকটা ভূতুড়ে ছিল, স্বজনদের কবর জিয়ারত করতে আসতে ভয় পেতেন মানুষজন।

কিছু পরিচিত বন্ধু-বান্ধব মিলে আমরা সিদ্ধান্ত নেই, এই কবরস্থানকে একটি অনন্য কবরস্থান হিসেবে গড়ে তুলবো, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ শুরু করি।

[caption id="attachment_222607" align="alignnone" width="500"] কবরস্থানের ব্যবস্থাপক শাহবাজ আহমেদ।[/caption]

তিনি জানান, ৮ একর জায়গার উপর কবরস্থানটি অবস্থিত, এতে প্রবেশ ও বের হওয়ার জন্য সাতটি গেট রয়েছে। এছাড়াও রয়েছে বিস্তৃত আলোকসজ্জার ব্যবস্থা। গাছপালা বৃদ্ধি ও কবরস্থানটিকে পরিবেশবান্ধব করতে এর ভেতরেই একটি নার্সারি আছে, যেখান থেকে প্রতিবছর পাঁচ হাজার উদ্ভিদ উৎপাদিত হয়।

শিয়ালকোটের কেন্দ্রীয় কবরস্থান চণ্ডীতে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নিহতদের কবর রয়েছে।

সূত্র: সামা নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ