বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম, পরিবারে খুশির আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ। সোমবার বিকাল ৪টার দিকে শহরের হায়দার ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।

গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তানের জন্ম দেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি বলেন, এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন-পালনে কোনো সমস্যা হবে না।

ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ