বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা পরিস্থিতিতে যথাসময়ে বেফাকের ফল প্রকাশ করায় কর্মকর্তাদের পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারী প্রতিকূল পরিস্থিতিতে যথাসময়ে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ফলাফল প্রকাশ করায় এ দায়িত্বে নিয়ােজিত কর্মীদেরকে বেফাক সভাপতির পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।

আজ (১৪ জুন) সােমবার মাওলানা মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বেফাক কার্যালয়ে উপস্থিত হয়ে চলমান লকডাউনসহ সকল প্রতিকূল পরিস্থিতিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল যথাসময়ে (২৭ রমযান ১৪৪২ হিজরী) প্রকাশ করতে পারায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এ কাজে নিয়ােজিত পরীক্ষা নিয়ন্ত্রকসহ সকল কর্মীদের কাজে সন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে এখলাসের সাথে বেফাকের কাজ সম্পাদনে সচেষ্ট থাকার আহ্বান জানান কর্মীদের প্রতি।

এ সময় তিনি পরীক্ষার ফলাফল সংক্রান্ত কাজে নিয়ােজিত কর্মীদের ব্যক্তিগতভাবে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। উপস্থিত সকল কর্মী সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ