শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

কুষ্টিয়ায় পুলিশের এএসআই সৌমেনের গুলিতে স্ত্রী-সন্তানসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে স্বামীর গুলিতে স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত হয়েছেন।

আজ রোববার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী স্বামী এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। এএসআই সৌমেন খুলনার ফুলতলা থানায় কর্মরত।

নিহতরা হলেন- বিকাশকর্মী শাকিল (২৮), আসমা (২৫) এবং তার দেড় বছরের শিশু সন্তান রবিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়ায় পৌর এলাকার কাস্টমস মোড়ের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা পরিবারকে লক্ষ্য করে গুলি চালায় এএসআই সৌমেন। এ সময় গুলিবিদ্ধ হন শিশুসহ তিনজন। পর পর ৬ থেকে ৭ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার জানান, চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ১১টার এ দিকে এ ঘটনা ঘটে। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে পৌঁছাই। আমরা পরবর্তী কাজগুলো করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ