বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বারিধারা মাদরাসা থেকে মুফতি মনির হোসাইন কাসেমী ও মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীর অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে স্থায়ীভাবে অব্যহতি দেয়া হয়েছে। বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ মুহতামিমের শূন্যপদে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করে যাবেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গত সোমবার (৭ জুন) প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদানী সোসাইটি বাংলাদেশ-এর পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপাতিত্বে বাদ আসর মাদরাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বারিধারার মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে মজলিসে শুরার রেজ্যুলেশনে উল্লেখ করা হয়, জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমীর সাম্প্রতিককালে বিভিন্ন কাজে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা ক্ষুণ্ন হতে পারে, তাই মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়।

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে অব্যাহতি দানের কারণ প্রসঙ্গে রেজ্যুলেশনে উল্লেখ করা হয়, তিনি সম্প্রতিকালে বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রদান করত: বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামী হয়ে কারাবন্দি হওয়ায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে তাকেও স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়।

এ প্রসঙ্গে শূরা কমিটির অন্যতম সদস্য ও বারিধারার মাদরাসার শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী মুঠোফোনে বলেন, তারা দুই জন এমন কিছু রাজনৈতিক বক্তব্য ও কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, যাতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে শুরা কমিটির এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বৈঠকে মুহতামিমের শূন্যপদে বারিধারার মাদরাসার বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদকে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী ও নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদের যৌথ স্বাক্ষরে পরিচালনার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তিকাল করেন। তার ইন্তিকালের পর থেকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্তরে অস্থিরতা বিরাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ