শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘দরস-তাদরিসের বাইরেও তরুণ আলেমদের বিকল্প পেশায় যুক্ত হওয়া সময়ের দাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা লিয়াকত আলী- বহুমুখী প্রতিভার অধিকারী একজন আলেমে দীন। একাধারে একজন সফল মুহাদ্দিস ও সংবাদকর্মী। বাংলাদেশের সংবাদপত্র বা সাংবাদিকতা অঙ্গনে যে কয়জন আলেমে দীন তাদের মেধা ও শ্রম দিয়ে গ্রহণযোগ্য একটি স্থান অর্জন করে নিতে সক্ষম হয়েছেন মাওলানা লিয়াকত আলী তাদের অন্যতম।

বর্তমান সময়ে দরস তাদরিসের বাইরে তরুণ আলেমদের বিকল্প কর্মসংস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত কথা বলেছেন তিনি আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিমের সাথে। ৩ পর্বের ধারাবাহিক সাক্ষাৎকারটির প্রথম পর্ব তুলে ধরা হলো আজ।


 

সাম্প্রতিক বছরগুলোতে তরুণ আলেমদের বিকল্প কর্মসংস্থানের জোর দাবি উঠছে, বিষয়টিকে কিভাবে দেখেন?

বিগত কয়েক বছর ধরে তরুণ আলেমদের কর্মসংস্থান সংকটের বিষয়টি  প্রকট আকার ধারণ করছে। আল্লাহ তায়ালার রহমতে প্রত্যেক বছর আমাদের মাদ্রাসাগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ  যোগ্যতা সম্পন্ন আলেম বের হচ্ছে; কিন্তু সেই পরিমাণে কর্মসংস্থান তৈরি হচ্ছে না।

আমাদের আলেমদের প্রধান কর্মসংস্থান মসজিদ-মাদ্রাসা। প্রতিবছর যে পরিমাণে তরুণ আলেমরা বের হচ্ছে, সে পরিমাণে মসজিদ-মাদ্রাসা বাড়ছে  না, বাড়লেও সেই হারে বাড়ছে না যে হারে তরুণ প্রতিভা বের হচ্ছে, তাই নতুন পথ ও কর্মসংস্থান তৈরি হচ্ছে না।

একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে- কোন মাদ্রাসায় দুই পদে শিক্ষক প্রয়োজন; সেখানে নবীন-প্রবীণ মিলিয়ে ইন্টারভিউ দিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে অনেককে, মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তো সবাইকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না।

দিনকে দিন এই সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মনে হচ্ছে, এটা খারাপ প্রতিক্রিয়াও ফেলতে পারে, এতে করে যারা মাদ্রাসায় পড়তে চান অথবা যে সমস্ত অভিভাবকেরা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াতে চান তারা হয়তোবা পিছিয়ে আসতে পারেন।

বর্তমানে যেহেতু মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে এবং বাড়ছে; তাই আলেমদের বিকল্প কর্মসংস্থান ও বিকল্প পেশায় যুক্ত হওয়া সময়ের দাবি।