বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে: উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, একথা বলতে দ্বিধা নেই যে, পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে। সেখানে ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করছে। ইসরায়েলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানবপ্রজাতির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধ।

উল্লেখ্য, গত ১০ মে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন চালায়। টানা ১১ দিনের বোমা ও গোলাবর্ষণে গাজার ২৬০ জন নাগরিক শহীদ হন। এর মধ্যে ৬৬টি শিশু রয়েছে। এছাড়া, ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক হাজারের বেশি ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন চার হাজারে বেশি রকেট ছোঁড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে।

সূত্র: পার্সটুডে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ