মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শরীর ঠান্ডা রাখে টক দই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরমে সবার প্রায় নাভিস্বাস অবস্থা। তীব্র তাপদাহে ঘন ঘন গলা শুকিয়ে যায়। এ সময় পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন তরল খাবারও খাওয়া প্রয়োজন।

টক দই এমন একটি খাবার যা শরীর যেমন ঠান্ডা রাখে, তেমন কাজ করার শক্তিও দেয়। এছাড়াও গরমে টক দই খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়: টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া বা প্রবায়োটিক শরীরের জন্য খুব উপকারী।

প্রতিদিন টক দই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে যে কোনো সংক্রামক রোগের আশঙ্কা কিছুটা কমে। গরমের সময়ে সংক্রমণের হার বাড়ে তাই এ মৌসুমে টক দই খাওয়া বেশি জরুরি।

ত্বকের যত্ন: টক দইয়ে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। তাছাড়াও এতে জিঙ্ক, ফসফরাস পাওয়া যায়। এসব উপাদান ত্বকের জন্য খুব ভালো। নিয়মিত টক দই খেলে ত্বক কিছু দিনের মধ্যে পরিষ্কার ও সতেজ দেখাতে শুরু করে। গরমের সময়ে ঘাম বেশি হওয়ায় মুখে ক্লান্তির ছাপ পড়ে। নিয়মিত টক দই খেলে সেই ছাপটা আর থাকে না।

হজমশক্তি বাড়ায়: গরমে অনেকেরই পেটের সমস্যা দেখা দিচ্ছে। নিয়মিত টক দই খেলে পাকস্থলীর সংক্রমণ কমে। সেই সঙ্গে হজমশক্তি বাড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ