বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরে ঢাকা রাজশাহী রেল রুটে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহতের খবর পাওয়া গেছে। ওই এলাকার স্থানীয়রা জানায়, ঝড়-বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে হয়তো তারা দুর্ঘটনার শিকার হয়।

আজ শনিবার (৫ জুন) সকালে টেকি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা একজন হলো- জামালপুরের অটোরিকশা চালক মোতালেবের স্ত্রী মোরশেদা,দ্বিতীয় জন ও একই জেলার দেওয়ানগঞ্জের বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার।

রেলওয়ে পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি যে, আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে যায় দুই নারী। ঢাকা থেকে ছেড়ে আসা একটি নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

-এটি