মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

শরিয়া আইনে হস্তক্ষেপের ফলেই এ ঘূর্ণিঝড়-মহামারি: ভারতীয় এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এসটি হাসান নামের সমাজবাদী পার্টির এমপি বলেছেন, শরিয়া আইনের ওপর মোদি সরকারের হস্তক্ষেপ এবং মুসলিমদের প্রতি অন্যায়-অবিচারের ফলেই দেশে ভারতের করোনা মহামারি এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটছে। তিনি এজন্য মোদি সরকারকে দায়ী করেছেন।

এসটি হাসান বলেন, বিগত ৭ বছরে বিজেপি সরকার দেশে এমন আইন তৈরি করেছে যেগুলোর মাধ্যমে শরিয়ার ওপর হস্তক্ষেপ করা হয়েছে। নাগরিকত্ব আইন বানানো হয়েছে, সেই আইনে মুসলিম বাদে সবাই নাগরিকত্ব পাচ্ছে। এসব আইনের ফলে দেশে ঘূর্ণিঝড় হচ্ছে, করোনা মহামারি এসেছে। দেশের কোটি কোটি মানুষের ওপর এর প্রভাব পড়েছে।

ড. হাসান বলেন, সিএএ আর এনআরসি-র মাধ্যমে দেশের মুসলিমদের নিশানা করা হচ্ছে। সরকার ধর্ম বৈষম্য তৈরির জন্য আইন করছে।

তিনি বলেন, যখন মাটিতে থাকা মানুষেরা অন্যায় করে, তখন আকাশ থেকে বিচার করা হয়। আকাশ থেকে বিচার হলে ‘যদি আর কিন্তু” বলে কিছু থাকে না।

এসটি হাসান বলেন, বিজেপি সরকারের আমলে গরিব মানুষকে তাদের অধিকার দেওয়া হচ্ছে না। ধনীরাই শুধু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। সরকার যেভাবে কাজ করছে আগামী দিনে দেশে আরও বড় ধরনের বিপর্যয় আসবে।

তিনি বলেন, মানুষের মরদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে কেউ দেখেছেন? কুকুরকে মানুষের মরদেহ খেতে দেখেছেন কেউ? দুনিয়াতে আর কোথায় মৃতদেহ দাহ করার বদলে নদীতে ফেলে দেওয়া হয়? শ্মশানগুলোতে শবদাহের জন্য কাঠের অভাব দেখা দিয়েছে। আমাদের কী ধরনের সরকার?

তিনি আরও বলেন, ভারতের মানুষের বিশ্বাস, কিছু অতিপ্রাকৃত বিষয়ের অস্তিত্ব রয়েছে যা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং ন্যায়বিচার করে। সূত্র: টাইমস নাউ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ