শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

প্রধানমন্ত্রী নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হয়েছেন আইজ্যাক হারজোগ। বুধবার তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ভোটে নির্বাচিত হন। তিনি হলেন দেশটির দ্বিতীয় প্রজন্মের ও সার্বিকভাবে ১১তম প্রেসিডেন্ট। ইসরায়েলে প্রধানমন্ত্রী নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই নির্বাচন হলো।

বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধানশিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।

হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরায়েলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরাইলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।

সূত্র: জেরুসালেম পোস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ