বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

পদ্মা সেতুতে গাড়ি চলবে ২০২২ সালের জুনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২০২২ সালের জুনে খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৪ দশমিক ৫০ শতাংশ। আগামী বছরের জুনের মধ্যে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানিয়েছেন, কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের রিং স্থাপনসহ বোরিং শেষে দ্বিতীয় টিউবের বোরিংসহ অন্যান্য নির্মাণকাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে ৬৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত র‌্যাম্পসহ ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম অংশের (বিমানবন্দর-বনানী) প্রায় ৬০ শতাংশ ভৌত অগ্রগতি সাধিত হয়েছে। পুরো প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ২৪ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত মোট ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি লেনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

-এটি