বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

ধানমন্ডি লেকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. শামস (২০), সৌরভ (১৯) ও নাবিল। তাদের মধ্যে শামস ও সৌরভ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং নাবিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছিনতাইকারীরা তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদেরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাদেরকে ঢামেক ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে।

আহত মো. শামস সংবাদমাধ্যমকে জানান, আমাদের সবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একসঙ্গে হওয়ার কথা ছিল। এজন্য আমরা কয়েক বন্ধু মিলে ধানমন্ডি লেকে যায়। সেখান থেকে রবীন্দ্র সরোবরে যাওয়ার সময় কয়েকজন যুবক আমাকে ডেকে নেয়। আমি তাদের কাছে গেলে ছুরি দেখিয়ে আমার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার বাম হাতে ও পিঠে ছুরিকাঘাত করে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল জানান, ভুক্তভোগীরা বলছেন, তারা ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন। তবে ঘটনার মোটিভ দেখে মনে হচ্ছে না যে এটা কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আসলে কী ঘটেছে ওখানে, সেটা জানার চেষ্টা চলছে। আহত দু’জনকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ধানমন্ডি থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ধানমন্ডি থানার পুলিশ ঢাকা মেডিকেলে এসেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

এনটি