বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বিশ্ববিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী ১৩ জুন স্কুল-কলেজ খোলার ঘোষণা দিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা যাবে কি না তা নিয়ে চলছে আলোচনা। কবে খুলবে বিশ্ববিদ্যালয়- সে ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার।

এরই মধ্যে এ ব্যাপারে উপাচার্যদের মতামত নেওয়া হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এ ব্যাপারে আজ জানানো হবে।

টিকা ছাড়া অন্য কোনা উপায়ে বিশ্ববিদ্যালয় খোলা যায় কি না, সে ব্যাপারে ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

সোমবার বিকেলে সেই সভা অনুষ্ঠিত হয়। এতে কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।’

সভা সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খোলার মত দিয়েছেন মন্ত্রণালয় ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সদস্যরা। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকে চাপ রয়েছে বলে জানান উপাচার্যরা। তবে সরাসরি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। যদি স্বাস্থ্যবিধি মেনে চলতি মাস থেকেই পরীক্ষাগুলো শুরু করা যায়, তাহলে শিক্ষার্থীদের চাপ অনেকটাই কমবে বলে মত দিয়েছেন কয়েকজন উপাচার্য।

-এএ