শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এবার প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি নিয়োগ করা হলো।

খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন।

নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি করা হয়েছে।

এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে বদলি করে খুলনার ডিসি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ