শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ৫ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। দাঙ্গা-হাঙ্গামা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করায় রোববার দুপুরে নাসিক ২০নং ওয়ার্ডের বন্দরের সোনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার আফজাল মিয়ার ছেলে আতিকুল, বন্দর হাফেজীবাগের আবদুল মালেকের ছেলে সাজু, একই এলাকার বাবু মিয়ার ছেলে রাতুল (১৪), নবীগঞ্জ বাগবাড়ী পচারবাগ এলাকার রফিক মিয়ার ছেলে নূর আলম ও একই এলাকার গোলাম হারুনের ছেলে মুহা. হোসেন (১৫)।

বন্দর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, রোববার দুপুরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ লাঠিসোঁটা নিয়ে একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে স্থানীয় এলাকাবাসী পুলিশে সংবাদ দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিসোঁটাসহ দুই গ্রুপের ৫ জন কিশোরকে গ্রেফতার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ