শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুুফতি সাঈদ আহমদ পালনপুরির ‘তাফসিরে হেদায়াতুল কুরআন’র প্রি অর্ডার চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘তাফসিরে হেদায়াতুল কুরআন’ মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহি.-এর অমর কীর্তি। ইতোমধ্যে বইটির প্রি অর্ডার শুরু হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত বইটির প্রি অর্ডার চলবে।

প্রি অর্ডার করলেই পাওয়া যাবে মাওলানা মনজুর নোমানি রাহি. রচিত ‘আল-কুরআনের দাওয়াত’ বইটি। এছাড়াও প্রথম ১০০ জন প্রি-অর্ডারকারী দাওয়াত পাবেন মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহি. জীবনী শীর্ষক সেমিনার ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।

মহা মূল্যবান বিখ্যাত তাফসির গ্রন্থটি নয় খণ্ডে প্রকাশ করছে মাদানী কুতুবখানা। জুনের শুরুতেই তাফসির গ্রন্থটি হাতে পাবে পাঠকরা। গ্রন্থটি থেকে তরজমা ও তাফসিরের পাঠদানকারী শিক্ষক, মসজিদের ইমাম, তরজমা পাঠকারী ছাত্র এবং সাধারণ মানুষ সহজেই উপকৃত হতে পারবেন।

তাফসিরে হেদায়াতুল কুরআনের বৈশিষ্ট্যসমূহ:

১. আয়াতের সাথে মিল রেখে শাব্দিক তরজমা করা হয়েছে।
২. কঠিন শব্দগুলোর শাব্দিক বিশ্লেষণ করা হয়েছে।
৩. গুরুত্বপূর্ণ শব্দের বিশুদ্ধ তারকিব উল্লেখ করা হয়েছে।
৪. প্রত্যেক আয়াতের পূর্বাপর সম্পর্ক এমনভাবে উল্লেখ করা হয়েছে যে, আয়াতের তারকিবে কোথাও ভাঙ্গন সৃষ্টি হয়নি।
৫. সংক্ষেপে কুরআনে কারিমের মর্মকথা উপস্থাপন করা হয়েছে।
৬. অতি কঠিন বিষয়কে সহজে উপস্থাপন করা হয়েছে।
৭. সংশ্লিষ্ট আলোচনাগুলো সাবলীল, শব্দ ও প্রকাশরীতি সাদাসিধে, যা সকলের বোধগম্য।
৮. প্রথমে একটি/দুটি আয়াত উল্লেখ করে শাব্দিক অনুবাদ, পরে আয়াতের পূর্বাপর সম্পর্ক, তারপর শিরোনাম যুক্ত করে সহজ ও বোধগম্য ব্যাখ্যা। অতঃপর রেখা টেনে আয়াতের পারিভাষিক অর্থ ও অস্পষ্ট বিষয়ের ওয়াজাহত। কোথাও শেষে মুক্তাবাণীও লিখে দিয়েছেন, যা অতীতের আলোচনার প্রাণ হয়ে থাকে।
৯. প্রত্যেক সুরার শুরুতে সুরার নাম, ক্রমিক নম্বর, নুজুল নম্বর, মক্কায় অবতীর্ণ নাকি মদিনায় অবতীর্ণ, রুকু ও আয়াতসংখ্যা। তারপর সুরায় আলোচিত প্রধান বিষয়বস্তুসমূহ সারসংক্ষেপ উল্লেখ করা হয়েছে।
১০. তাফসিরটি সাধারণ ও বিশেষ শ্রেণী; সকলের জন্য লিপিবদ্ধ করা হয়েছে।
১১. লেখক আয়াতের যে তাফসির গ্রহণ করেছেন, সেটা সুস্পষ্ট শব্দে দ্ব্