বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

চীনা কোভিড টিকা দেওয়া শুরু হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চীনা টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মুহা. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

চীন ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ১৯ মে রাতে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিনোফার্মের আরও ছয় লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ চীনের দেওয়া এই উপহার থেকেই টিকা দেওয়া শুরু হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি স্যার সলিমুল্লাহ, মুগদা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এক হাজার টিকা আজ দেওয়ার কথা। এ সংখ্যা কমবেশি হতে পারে।

পরিচালক নাজমুল ইসলাম বলেন, আজ টিকা দেওয়ার পর তা সপ্তাহখানেক বন্ধ থাকবে। এরপর আবার শুরু হবে। এ টিকা মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের দেওয়া হবে।

সিনোফার্মের প্রথম টিকার ডোজ গ্রহণ করেছেন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী অনন্য সালাম সমতা। দ্বিতীয় টিকাটি নিয়েছেন শাহিন আহমেদ এবং নিয়ামুল হক। বাকি দুজনই একই প্রতিষ্ঠান ও বর্ষের শিক্ষার্থী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে চারটি হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনা ভাইরাসের দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের ৫০ লাখ টিকা জুনে বাংলাদেশে আসার কথা রয়েছে। তিন মাসে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা কিনতে দুই পক্ষ তিনটি চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত করে ফেলেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ