বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ 

তীব্র গরমে খাদ্যতালিকায় রাখতে পারেন যে ৬ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম ডেস্ক: গত দুদিন ধরে তীব্র তাপদাহ চলছে। গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পানের বিকল্প নেই। একই সঙ্গে খেতে হবে ঠান্ডা জাতীয় খাবার। ৬ ঠান্ডা খাবার রাখুন খাদ্যতালিকায়।

ডাবের পানি : গরম কমাতে এক গ্লাস ডাবের পানির বিকল্প কিছু নেই। এটি ইলেকটোলাইটে ভরপুর এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। শরীর আর্দ্র রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগায় ডাবের পানি।

মিন্ট বা পুদিনা : গরম প্রতিরোধক দৈনন্দিন খাবার তৈরিতে পুদিনা ব্যবহার হয়। এটি শরীর সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমক্রিয়ার উন্নতি ঘটানোর পাশাপাশি শীতল নিঃশ্বাসেও সহায়তা করে পুদিনা।

শসা : গরমকালের খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়। সালাদ, জুস, পানীয়, রায়তা তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। শসার ৯৫ শতাংশ শুধু পানি। ১০০ গ্রাম শসায় মাত্র ৬ ক্যালরি রয়েছে। এটি ডায়েটকারীদের জন্য চমৎকার খাবার।
দই : বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর দই হজমক্রিয়ার উন্নতি ঘটাতে দারুণ সহায়ক। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যভালো রাখে।

তরমুজ : মিষ্টি এবং সুস্বাদু এই ফলের পুরোটাই পানি এবং পুষ্টিতে ভরপুর। মিষ্টিজাতীয় কিছু খেতে চাইলে তরমুজ খেতে পারেন। এটি আপনাকে চিনি খাওয়া থেকে বিরত রাখবে এবং গরমে প্রশান্তিতে শরীর জুড়াবে।

বসিল বীজ : ডেজার্টস এবং পানীয় তৈরিতে এই উপাদান ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ ডায়াবেটিস এবং ত্বকের জন্য উপকারী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ