শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

এক মাস্ক বেশি দিন পরলে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: একই মাস্ক বেশি দিন ব্যবহারের ফলে ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কয়েকজন ভারতীয় চিকিৎসক জানান, ব্ল্যাক ফাঙ্গাসের মতো সংক্রমণের পেছনে বড় কারণ অপরিচ্ছন্নতা। না ধুয়ে টানা ২-৩ সপ্তাহ একই মাস্ক পরলে এ সংক্রমণ হতে পারে। খবর আনন্দবাজারের।

স্মায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক, পি শরৎ চন্দ্র হালে বলেছেন, অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক বারবার ব্যবহার করেন। এটি ঠিক নয়। কারণ অপরিচ্ছন্নতার কারণে ছত্রাক জাতীয় সংক্রমণের সৃষ্টি হয়।

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন বা সেটিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেয়ার পরামর্শ দেন তিনি। যদিও তার এই কথার পেছনে এখনও যথেষ্ট তথ্যপ্রমাণ নেই।

ভারতের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক সুরেশ সিংহ নারুকা এক সাক্ষাৎকারে বলেছেন, এ ছত্রাকের সংক্রমণের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশের বড় ভূমিকা থাকতেই পারে।

তার মতে, এক মাস্ক পরা তো বটেই, তার পাশাপাশি বাতাস চলাচল করে না এমন ঘরে বসবাসও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে বড় কারণ হতে পারে।

চিকিৎসক সুরেশ সিংহ নারুকা বলেন, কোভিড সংক্রমণ নিয়ে সন্দেহ হলেই অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শ নেন না। স্টেরয়েডের মাত্রাতিরিক্ত ব্যবহারও এ সংক্রমণের পেছনে কারণ হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ