শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ও দেবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ও দেবেও না।ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে। রোববার (২৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্ট সংশোধনের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে ড. মোমেন বলেন, আধুনিক যুগে কোনো পাসপোর্টে লেখা থাকে না যে কোন দেশে ট্রাভেল করা যাবে, আর যাবে না। সেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গিয়ে এটা করা হয়েছে। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েল নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই আছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। তিনি জানিয়েছেন, নতুন পাসপোর্টে স্ট্যান্ডার্ড বজায় রাখতে গিয়ে ‘একসেপ্ট ইসরায়েল’ তুলে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেয়া হয়েছে। তবে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।

‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন টুইটার বার্তায় বলেন, অনেক বড় খবর। বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে স্বাগত জানান।

এনিয়ে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ রাখতে গিয়ে এই পরিবর্তন। ই-পাসপোর্টে পরিবর্তন এলেও এমআরপিতে তা আগের মতোই রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ