শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ফিলিস্তিনের আনন্দ উৎসবে আবারো হামলা চালালো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের আনন্দ উৎসবে আবারো হামলা চালালো ইসরায়েল। গাজায় অস্ত্রবিরতি হলেও আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর এ হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নামাজের পর হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি উদযাপনে আল-আকসা প্রাঙ্গণে অবস্থান করছিলেন ফিলিস্তিনিরা। তারা গান গেয়ে স্লোগান দিয়ে আনন্দে মেতে ছিলেন।

জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান গণমাধ্যমকে বলেন, ফিলিস্তিনিরা যখন উদযাপনের আনন্দে ডুবে ছিলেন, তখন ইসরায়েলি পুলিশ এসে স্টান গ্রেনেড, স্মোক বোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে।

এদিকে যুদ্ধবিরতি হলেও ফিলিস্তিনিদের বসতি ও আল-আকসা রক্ষায় লড়াইয়ে প্রস্তুতির কথা জানিয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। এ সময় আল-আকসা মসজিদের সুরক্ষা ও পূর্ব জেরুজালেমে বসতি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা। এটিকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেন তিনি।

রাসিখ দাবি বরেন, এই লড়াই থেকে যে ফল এসেছে, তা আগেরগুলোর সঙ্গে মিলবে না। কারণ ফিলিস্তিনি জনগণ প্রতিরোধে সমর্থন দিয়েছেন। তারা জানেন, তাদের ভূখণ্ড দখলদারদের কাছ থেকে মুক্ত করতে প্রতিরোধের বিকল্প নেই। এই প্রতিরোধই পারে পবিত্র ভূমিকে সুরক্ষা দিতে।

গত ১১ দিনের লড়াইয়ে ইসরায়েল বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া হাজার হাজার লোক গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ