শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

আন্তর্জাতিক শ্রম সংস্থার কোভিড-১৯ কমিটির সভাপতি হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রম জগতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ থেকে সফল ও কার্যকরভাবে উত্তরণের উপায় অনুসন্ধানে সদস্য দেশগুলোকে নিয়ে এক গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনের আয়োজন করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এতে সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

জেনেভা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারির কারণে শ্রম জগতে নেতিবাচক প্রভাব কাটাতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা তার সব সদস্য রাষ্ট্রকে নিয়ে এক দীর্ঘ আলোচনার আয়োজন করে। ওই আলোচনার ফল হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্ট-এর একটি খসড়া প্রণয়ন করা হয়েছে।

এটি আগামী ৩ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য ১০৯-তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে। এই খসড়ার ওপর সদস্য রাষ্ট্রসমূহের মতামত ও সম্মতি গ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্বে চূড়ান্ত নেগোশিয়েসন অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনে সভাপতিত্ব করার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহা. মুস্তাফিজুর রহমান এই নেগোসিয়েশনে সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশীয়-প্রশান্ত অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ