বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কষ্ট-ভোগান্তি আর কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে ঢাকামুখী মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ শেষে রাজধানীর দিকে ফিরতে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে পাটুরিয়া ঘাটে এসে দূরপাল্লার বাস না পেয়ে বিপাকে পড়ছেন অনেকে। এতে কয়েক গুণ বাড়তি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

লঞ্চ বন্ধ থাকায় যানবাহনের পাশাপাশি ফেরিতে যাত্রী পার হচ্ছে। ফলে মানুষের চাপে ফেরিতে স্বাস্থ্যবিধি মানার উপায় নেই। গাদাগাদি করে ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়েই তারা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে।

ঘাট কতৃপক্ষ জানায়, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

করিম শেখ নামের এক যাত্রী জানান, যাওয়ার সময় যেমন কষ্ট করে গিয়েছিলাম। আবার স্বজনদের সঙ্গে ঈদ করে কর্মস্থলে ফিরতেও একই রকম কষ্ট করতে হচ্ছে। তবে, তার থেকেও বেশি কষ্ট বাবা-মাকে রেখে আসার। আমাদের এ কষ্টের শেষ নেই।

এদিকে বাড়তি ছুটি থাকা সত্ত্বেও ভিড় এড়াতে অনেকে আগেই কর্মস্থলে ফিরছেন। তেমনই একজন সেকেন্দার। ভিড় বাড়ার আশঙ্কায় বাড়তি ছুটি থাকা সত্ত্বেও ঢাকায় ফিরছেন তিনি। বলেন, বাড়িতে পরিবারের সবাইকে রেখে আসলাম। কষ্ট হচ্ছে। হলে কি হবে, তাও তো যেতে হবে, তাই যাচ্ছি। ছেলেটার দিকে তাকালে মনে হয় আর না আসি। তারপর আসতেই হবে। তাই আগেই আসলাম যাতে ভিড় কম হয়।

ঘাটের ব্যবস্থাপক এজিএম মো. নাছির আহম্মেদ জানান, সরকারের সিদ্ধান্ত অনুসারে আমরা সব ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে চালাচ্ছি। লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে যানবাহন ও যাত্রীর চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যাত্রীর চাপ আরও বাড়ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ