রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবদমান আওয়ামী লীগের দুই গ্রুপ ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৫ মে) দুপুরে মির্জা কাদেরের অনুসারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রোববার বেলা ৩টায় বসুরহাট পৌরসভা চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা করেছে।

বিপরীতে মির্জা কাদেরের প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের অনুসারী সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগ বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের অংশগ্রহণে পাল্টা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ঘোষণা দেয়।

জানা যায়, দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। দুই পক্ষই কর্মসূচি সফল করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা বলছেন, এসব পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে কোম্পানীগঞ্জ আবারও সহিংসতায় উত্তাল হয়ে উঠতে পারে। দুটি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আবারও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা পুলিশ সুপার মুহা. আলমগীর হোসেন জানান, পাশাপাশি স্থানে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ