শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে ৬টি দেশে সূর্য অস্ত যায় না, যেভাবে রোজা রাখেন সেখানের মুসলিমরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক>

কল্পনা করুন যে দেশে কখনও সূর্য ডুবে না তারা কিভাবে রোজা রাখে? কেবল একটি দেশই নয়, এমন অনেক দেশ রয়েছে যেখানে সূর্য কখনও অস্ত যায় না। আল জাজিরার ভিডিও প্রতিবেদনে সে দেশগুলোর রোজা নিয়ে নানান তথ্য ওঠে এসেছে। আওয়ার ইসলামের পাঠকের জন্য সে প্রতিবেদনের অনুবাদ পেশ করছি।

বিশ্বের যে দেশগুলোতে সূর্য ডুবে না, সে দেশগুলোর রোজা সাধারণত সারা বিশ্বের অন্যান্য মুসলমানদের রোজার সময়ের চেয়ে দীর্ঘ হয়।

বিশ্বে সূর্য অস্ত না যাওয়া দেশ হিসেবে ৬টি দেশকে আমরা জানি। আমাদের জীবনের প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে অতিবাহিত হয়। কখনও কি চিন্তা করেছেন, যদি সূর্য অস্ত না যায় তাহলে রাতে ঘুমাতে পারবেন কি না? সূর্য অস্ত যাবে না এরকম চিন্তাও তো কখনও আমাদের ধারনায় আসেনি। ৫টি দেশের মধ্যে-

১. নরওয়ে
নরওয়ে’কে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। নরওয়ের অতি উচ্চতায় ভূ-প্রাকৃতিক অবস্থান হবার ফলে সেখানে দীর্ঘ ঋতু ধরে দিবালোকের মত রাতেও সূর্যের আলো দেখা যায়। এই দেশে মে থেকে জুনে একটানা ৭৬ দিন পর্যন্ত সূর্য কখনও অস্ত যায় না। তবে ২০ ঘণ্টা সূর্যের আলো অনেক বেশী থাকে। বাকি ৪ ঘণ্টা সূর্য কিছুটা নিমজ্জিত অবস্থায় থাকে, তবে সম্পূর্ণ অস্ত যায় না।

২. ফিনল্যান্ড:
এদেশের বেশীরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে একটানা ৭৩ ঘণ্টা পর্যন্ত সূর্যাস্ত হয় না। আবার শীতকালে এদেশের নাগরিক সূর্যালোক থেকে বঞ্চিত থাকে। আর্কটিক বৃত্তের উপর মূলত এই মধ্যরাতের সূর্য দেখা যায়। এখানে যখন সূর্যোদয় হয়, তখন সূর্য আর অস্ত যেতে চায় না আবার যখন সূর্যাস্ত হয় তখন সূর্যোদয় হতে চায় না।

৩. সুইডেন:
মে মাস থেকে আগস্টের শেষ পর্যন্ত এখানে প্রায় মধ্যরাতে সূর্যাস্ত হয় আবার সকাল ৪ টার দিকে সূর্যোদয় হয়ে যায়। এখানে, ছয় মাস সূর্যোদয় এর সময় বেশী আবার বাকি ছয় মাস সূর্যাস্তের সময় বেশী।

৪. আলাস্কা:
মে এর শেষ থেকে জুলাই এর শেষ পর্যন্ত এখানে সূর্যাস্ত হয় না। আর্কটিক অক্ষের দক্ষিণে আলাস্কা শহর অবস্থিত। এটি আদর্শ সময় হতে ৫১ মিনিট পেছনে চলে।

৫. আইসল্যান্ড:
আইসল্যান্ডে কখনও সূর্য সম্পূর্ণ অস্ত যায় না। এখানে সারাà