শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান

২৬ বছরের ইতিহাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। সোমবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় ১৯৯৫ সালে সর্বশেষ ৩৯ ডিগ্রিতে উঠেছিল তাপমাত্রা, যা ২৬ বছর পর গতকাল রোববার ছাড়িয়ে যায়, তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ওই রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

সংশ্লিষ্ট তথ্যমতে, ১৯৯৫ সালে  দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল যশোরে (৪৩ ডিগ্রি সেলসিয়াস), যা এখন পর্যন্ত সবেচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড।  আর ঢাকায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছিল ১৯৬০ সালে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ