বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলের বৈঠক সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আজ সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছে। রাত সাড়ে দশটার দিকে এ বৈঠক শেষ হয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রতিনিধিদল আল-হাইআতুল উলিয়া গতকাল যে সিদ্ধান্তগুলো নিয়েছে; আজ সেগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে এবং আল-হাইআতুল উলিয়া’র চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের লিখিত একটি চিঠি মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দেয়। পাশাপাশি দেশের সব ধরণের কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার জন্য অনুরোধ জানায়।

সূত্রটি আরো জানায়, প্রতিনিধি দল মাদরাসা খুলে দেয়ার বিষয়ে আবেদন করলে মাননীয় মন্ত্রী সেটি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দেন এবং বলেন, যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং দেশব্যাপী লকডাউন চলছে; তাই পরিস্থিতি স্বাভাবিক হলে কওমি মাদরাসাগুলো খুলে দেয়া যায় কী না সে বিষয়ে বিবেচনা করা হবে।

আজকের আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলে ছিলেন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন, জাতীয় দীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব ও রাজধানী ঢাকার আফতাব নগর মাদরাসার মুহতামিম  মাওলানা মুফতি মোহাম্মদ আলী, চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি জসীমুদ্দীন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ