শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

ভর্তি শুরু হচ্ছে দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া ঢাকা-আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি শুরু হয়েছে। বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। আগামী ১৯ মে সকল বিভাগে ভর্তি শুরু করছে মাদরাসাটি।

মাদরাসার মুতাওল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমানের পরামর্শে মাদরাসার মুতামিম, মাওলানা মাহফুজুল হক কাসেমী ও শিক্ষা সচিব, মাওলানা মুসলিম উদ্দীন তা অনুমোদন করেন।

নতুন নির্দেশনা অনুযায়ী- পুরাতন ছাত্রদের জন্য বিগত শিক্ষাবর্ষ ১৪৪১-৪২হিজরীর বার্ষিক পরীক্ষায় যারা স্কলার ও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং দারুল ইকামা কর্তৃক কোনপ্রকার অভিযোগ নেই, কেবল তারাই ভর্তির উপযোক্ত বলে বিবেচিত হবে। নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে প্রতি জামাতে ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় স্কলার বা প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

যেসব কিতাবের পরীক্ষা হবে

তাকমীল জামাত: মিশকাতুল মাসাবিহ ও আল হিদায়া, ফযীলত ২য়: তাফসিরে জালালাইন ও হিদায়া ২য়, ফযীলত ১ম: শরহে বেকায়া ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ), নাবিয়া উলইয়া: কাফিয়া ও উসূলুশ শাসি, সানাবিয়া ৪র্থ: হিদায়াতুন্নাহু ও নূরুল ইযাহ, সানাবিয়া ৩য়: নাহভেমীর ও রওযাতুল আদাব, নাবিয়া ২য়: মিযানুছ ছরফ ও আত্বরীক ইলাল আবাবীয়াহ, সানাবিয়া ১ম: তাইসীরুল মুবতাদি ও তালিমুল ইসলাম।

ইবতিদায়ী ২য়: বাংলা, অংক (৪র্থ শ্রেণি) আরবি, ইবতেদায়ী ১ম: বাংলা, অংক (৩য় শ্রেণি) আরবি, হিফজ: মৌখিক, ভর্তির তারিখ: ৭, ৮ ও ১০ শাওয়াল, ১৪৪২হিজরী, ১৯, ২০ ও ২ মে ২০২১ ঈসায়ী রোজ বুধ, বৃহস্পতি ও শনিবার।

ফরম বিতরণ: প্রতিদিন সকাল ৮.০০টা থেকে দুপুর ১২.০০টা।
ভর্তি পরীক্ষা: প্রতিদিন ২.৩০মিনিট থেকে ৩.৩০মিনিট।
পরীক্ষার ফলাফল: বাদ মাগরিব।

আসন সংখ্যা সীমিত হওয়ায় উপরের নির্দেশনা অনুযায়ী ভর্তিচ্ছুক সকল ছাত্রকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন মাদরাসাটির শিক্ষা সচিব মাওলানা মুসলিম উদ্দীন।

ভর্তি সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ: মুহতামিম, মাওলানা মাহফুজুল হক- মোবাইল: ০১৭১৬৩৭৬৮৪৩। শিক্ষা সচিব- মাওলানা মুসলিম উদ্দীন, মোবাইল: ০১৮১৯১৪৪৬৮১।

উল্লেখ্য, দেশের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ায় সাম্প্রতিক বিশেষ এক বৈঠকে মাদরাসাটির মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমানের পরামর্শে মাদরাসার মুতামিম নিযুক্ত হোন মাওলানা মাহফুজুল হক কাসেমী। নায়েবে মুহতামিম হিসেবে নিযুক্ত হোন মাওলানা খোরশেদ আলম কাসেমী। শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব প্রাপ্ত হোন মাওলানা মুসলিম উদ্দীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ