শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় দু’টি মামলা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।

গতকাল রোববার রাতে মামলা দু’টি দায়ের করেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব ও উপজেলার নোয়াকান্দি গ্রামের মৃত মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার এবং বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর উত্তরপাড়ার মনিরুল হকের ছেলে রাসেল মিয়া।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু একই অভিযোগে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। তাই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার ফেসবুক লাইভে এসে নুরুল হক নুর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদকব্যবসায়ী, চিটার-বাটপার- এই ধরনের মুসলমান। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই।

নুর আরো বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম-ওলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। এদের কোনো ইমান নাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ