শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন দোকান মালিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপরিবহন চালুর দাবি করেছেন দোকান মালিকরা। তাদের দাবি গণপরিবহন না খোলায় ক্রেতারা মার্কেটে আসতে পারছেন না। আবার কঠোর বিধিনিষেধের সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করায় হতাশা ব্যক্ত করেন তারা।

রবিবার সারাদেশে দোকান, শপিং মল খুলে দেওয়া হয়। মন্ত্রীপরিষদের ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, 'বেচাকেনা নাই’। ' দোকান খোলা রাখার সময় বাড়ানোয় খানিকটা স্বস্তি জানিয়ে এ ব্যবসায়ী নেতা বিধিনিষেধের সময় সময় বাড়ানোয় খানিকটা হতাশা জানান।

ইসলামপুরে একরাম উদ্দীন প্লাজার এক বিক্রেতা নাদীম শিকদার বলেন, শুনলাম লকডাউন নাকি আবার বাড়িয়ে দেবে। তাইলে সরকার কেন শুধু শুধু দোকান খুলতে দিল। ক্রেতারা গণপরিবহন না পেলে আমাদের এখানে কীভাবে মাল কিনতে আসবে। সরকারে উচিত গণপিরবহন চালু করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।

সিদ্দিকবাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবাজার ক্ষুদ্র গার্মেন্টস সংগঠনের এ নেতা বলেন, 'ঢাকার আশপাশের লোকজন ঢাকায় ঢুকতে পারে না। আমরা মাতুয়াইল থেইকা সিনজি কইরা আয়া গুলিস্তান নামতেছি, তাও দাঁড়ায় থাকতে হয় পাওয়া যায় না।'

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরো বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সে সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের অফিস ও পরিবহন বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। উৎপাদনমুখী শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়। বিধিনিষেধের মধ্যে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে বিভিন্ন শাখা চালু রেখেছে ব্যাংকগুলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ