শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

ফিলিস্তিনের নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের আসন্ন নির্বাচনে ইসরায়েলকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। আগামী ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের শিকার মধ্যপ্রচ্যের এ মুসলিম দেশটির জাতীয় নির্বাচন। খবর আরব নিউজের।

নির্বাচনকে বাধাগ্রস্ত গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীর ও গাজায় বেশ কয়েকজন প্রার্থীসহ হামাস নেতাকর্মীদের আটক করে। আটককৃতদের মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলেরও দুজন প্রার্থী আছেন।

নির্বাচনে হামাস জয়লাভ করতে পারে- এ আতঙ্কে এ ধরপাকড় শুরু করেছে ইসরায়েল। অসলো চুক্তি অনুযায়ী ইসরায়েলের এ পদক্ষেপকে বেআইনি বলেও অভিহিত করেছে জেরুসালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট।

ফিলিস্তিনে অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসরায়েলকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ