সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না

কাদের মির্জার সহযোগীসহ দুজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী নাজিম উদ্দিন মিকনসহ (৪২) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, মিকন পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি। তিনি সোমবার বসুরহাট কলাবাগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীকে গুলি করে ও পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে পুলিশে সাতটি মামলা রয়েছে।

মঙ্গলবার ভোরে প্রযুক্তির মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের পাশে একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দিন মিকন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ফকির উদ্দিন কামালের ছেলে ও কাদের মির্জা সমর্থিত সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নুর উদ্দিন খাজা (৪০) সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছায়দল হক মেম্বারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুরের চেয়ারম্যান নুরনবী চৌধুরীর সঙ্গে মিকনের পূর্ব বিরোধ ছিল। এক সময় বাদলের অনুসারী হিসেবে কাজ করলেও সাম্প্রতিক মিকন কাদের মির্জার খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ