শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

আলেমদের মুক্তি ও মাদরাসা খুলে দেয়ার আহ্বান ইসলাহুল উম্মাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া, ময়মনসিংহ>

‘রহমতের মাস রমযানে আলেমদের গ্রেফতার ও হয়রানি করায় আমরা হতবাক ও মর্মাহত। এই পবিত্র মাসে জেল-জুলুম, হামলা-মামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন ধোবাউড়া (ময়মনসিংহ ) কেন্দ্রীয় আমেলার সভাপতি মুফতি আব্দুল্লাহ তৈয়ব ও সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন এ কথা বলেন।

বিবৃতিতে তারা আরও বলেন, কল-কারখানা, হাট-বাজার খোলা থাকার পরও মসজিদে বিধিনিষেধ আরোপের বিষয়টি আমাদের বোধগম্য নয় তাই সরকারের প্রতি আমাদের আহ্বান রহমতের প্রত্যাশায় আল্লাহর ঘর মসজিদের উপর আরোপিত সকল বিধিনিষেধ তুলে দিয়ে এবাদতের জন্য সকল মসজিদ উন্মুক্ত করে দিন।

‘কুরআন নাজিলের মাস রমযান। এই সময়ে কুরআন শিক্ষার কেন্দ্র কওমি মাদরাসাগুলো বন্ধ করা হয়েছে। বিগত আট মাস যাবত সারাদেশের কওমি মাদরাসাগুলো খোলা ছিল। এই দীর্ঘ সময়ে কোনো কওমি মাদরাসায় করোনা সংক্রমনের কোনো ঘটনা ঘটেনি। তাই কওমি মাদরাসার নূরানী, নাযেরা, হিফজ বিভাগ খুলে দিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ