বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ঢাকাসহ ৪ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ চার বিভাগে আজ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে এ সময় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলাতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২০ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ২ মিলিমিটার আর পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ