বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

করোনা রুখতে মোদিকে ৫ পরামর্শ দিলেন মনমোহন সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনায় বিপর্যয় রুখতে দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়ে চিঠি লিখলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

করোনা পরিস্থিতি মোকাবিলায় পাঁচটি পরামর্শ দিয়েছেন তিনি। চিঠিতে বর্তমান কোভিড পরিস্থিতিকে ‘অভূতপূর্ব জরুরি অবস্থা’ বলে উল্লেখ করেছেন মনমোহন।

ভ্যাকসিন কর্মসূচি নিয়ে মোদিকে পরামর্শ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, যদি আমরা এই সময়ের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চাই, তা হলে আমাদের আগে থেকেই পর্যাপ্ত অর্ডার দেয়া উচিত।

তবেই প্রস্তুতকারী সংস্থা ঠিক সময়ে তা জোগান দিতে পারবে। আগামী ছয় মাসের জন্য সংস্থাগুলোকে কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, তার ভিত্তিতে ভ্যাকসিন কর্মসূচি ঘোষণা করা উচিত।

মনমোহন আরও লিখেছেন, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার জন্য কেন্দ্রীয় সরকার ১০ শতাংশ লক্ষ্যমাত্রা ধার্য্য করতে পারে। তবে একইসঙ্গে রাজ্যগুলোর চাহিদার কথাও মাথায় রাখা উচিত। তারা কী পরিমাণ ভ্যাকসিন পেলে কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও ভেবে দেখতে হবে। আগামী দিনে রাজ্যগুলো ঠিক কী পরিমাণ ভ্যাকসিন পাবে, সেটাও তাদের জানানো উচিত।

তিনি লিখেছেন, কত ভ্যাকসিন কীভাবে আমদানি হচ্ছে? কোথায় তৈরি হচ্ছে? সরকারি সেই নির্দেশিকা প্রকাশ্যে আনুক কেন্দ্র। কোন রাজ্যের কত ডোজের চাহিদা? কীভাবে সেই ভ্যাকসিন সরবরাহ হবে? সেটাও স্বচ্ছতা বজায়ে প্রকাশ্যে আনা হোক।

সাবেক প্রধানমন্ত্রীর মতে, ৪৫ বছরের কম বয়স হলেও সামনের সারির কর্মীদের মধ্যে আরও বেশি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।

গণপরিবহণ চালাচ্ছেন যারা, পঞ্চায়েত ও পৌরসভার কর্মী এবং আইনজীবীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এদের ৪৫ বছরের নীচে হলেও টিকা দেয়া উচিত।

এর পাশাপাশি মনমোহন জানিয়েছেন, আরও কিছু সংস্থাকে টিকা তৈরির অনুমতি দেয়া যেতে পারে। এইচআইভি বা এইডস রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য ওষুধের ক্ষেত্রে এমনটা আগেও করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ