বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

আলেমদের মুক্তির দাবি মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামারা যারা এদেশের মানুষের শ্রদ্ধার পাত্র তাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।

সোমবার বিকেলে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। তিনি অবিলম্বে এসব মামলা মোকদ্দমা তুলে ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি দাবি করেছেন।

মির্জা ফখরুল বলেন, সরকার লকডাউনের সুযোগ নিয়ে একটা ক্র্যাকডাউন করেছে। সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে একদিকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে ধর্মীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এই হয়রানি দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

বিএনপির মহাসচিব বলেন, ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তৈরি করা। সরকার খুব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো যাতে ঘটে তার জন্য ব্যবস্থা নিয়েছিলেন।

তিনি বলেন, বায়তুল মোকাররমে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল তা শান্তিপূর্ণ ছিল। এটাকে অশান্তিপূর্ণ করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পুলিশের। তারপর আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ওই কর্মসূচিতে হামলা চালায়। যার ফলে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ঘটনাগুলো সংঘটিত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ