মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজ-তেলাওয়াত আর দোয়া-দরুদে সময় কাটছে খালেদা জিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানের দিনগুলোতে কোরআন তেলাওয়াত আর ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নামাজ-তাসবিহ ও দোয়া-দরুদ করে দিন পার করছেন তিনি। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এইটুকু বলতে পারি যে, তার অবস্থা স্থিতিশীল, ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন। রমজান মাস। এখন কোরআন তেলাওয়াত, তাসবীহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার। টেলিফোনে আমরা কথা-বার্তা বলছি নিয়মিত। করোনা আক্রান্ত হওয়ার পর আত্মীয়-স্বজন কেউ বাসায় আসছেন না। তারা টেলিফোনে খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন নিয়মিত। ভাইদের বাসা থেকে তার জন্য খাবার নিয়ে আসা হয়।

নমুনা পরীক্ষার ফলাফলে রোববার খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞ নিয়ে গঠিত চিকিৎসক টিম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ব্যবস্থাপত্র দিয়েছে। নিয়মিত তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন ফিরোজায় গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাগুলো মনিটরিং করেন এবং সেগুলোর রিপোর্ট চিকিৎসক টিমের প্রধানকে অবহিত করেন।

চিকিৎসক টিমের সদস্যরা জুমে বৈঠক করে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন। তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ