সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ভারতে আবারো জয়শ্রীরাম না বলায় মুসলিম বৃদ্ধকে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয় শ্রীরাম বলতে রাজি না হওয়ার জেরে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ায় এক বৃদ্ধকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, গত বুধবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ শহরের চকবাজার কাঠগোলা এলাকার ৫৪ বছর বয়সী মুহাম্মদ সুফিউদ্দিন নামাজ পড়তে সাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন।

পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, চকবাজার-চৌমাথা এলাকায় মসজিদের কাছেই মোটরবাইক আরোহী তিন যুবক তার পথ আটকায় এবং ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ দেয়। তিনি এতে রাজি হননি। তখন যুবকরা তাকে চড়-থাপ্পড় মেরে চলে যায়।

চন্দননগর কমিশনারেটের একজন কর্মকর্তা বলেন, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

সুফিউদ্দিন বলেন, অন্ধকার থাকায় হামলাকারীদের চিনতে পারিনি। তবে বয়স ২৫-২৬ বছরের মধ্যে হবে। কথা না শোনায় ওরা আমার সাইকেলে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি করে। হয়তো টাকা-পয়সা ছিনতাইয়ের মতলবে ছিল। আমি টাকা নিয়ে বের হইনি। মার খেয়ে আমি চিৎকার করায় ওরা পালায়। এলাকার লোকজনও চলে আসে।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, মসজিদের ১০০ গজের মধ্যে ঘটনাটি ঘটেছে। সুফিউদ্দিন সাহেবের চিৎকারে আমি এগিয়ে যাই। আমাকে যেতে দেখে ছেলে তিনটি মোটরবাইকে উঠে ব্যান্ডেলের দিকে চলে গেছে। সূত্র: ইকনা, আনন্দবাজার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ