সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসরায়েলি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরায়েল রে শিপিং কোম্পানির সঙ্গে যুক্ত।

ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ইসরাইল জড়িত এবং খুব শিগগিরই এর কঠিন জবাব দেওয়া হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইসরায়েলের জাহাজে এ হামলার ঘটনা ঘটল।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আরব আমিরাতের ফুজায়রা বন্দরের কাছে ইসরায়েলের জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তবে এ হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া ইসরায়েল কিংবা আরব আমিরাত এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের আরেকটি জাহাজে একই এলাকায় হামলা চালানো হয়। ইসরায়েল তখন ওই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। সূত্র: জেরুসালেম পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ