মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

হবিগঞ্জে ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজনের প্রাণহানি ঘটেছে।

আজ রোববার জেলার লাখাই উপজেলার গুনিপুর গ্রামের নিকট একটি হাওরে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের হুমায়ুন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল হামিদ (৪২)।

গ্রামবাসীরা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় জালাল মোবাইলে এলাকার লোকজনকে জানালে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের ধরতে বের হন।

অবস্থা বেগতিক দেখে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও হামিদ ও হুমায়ুন হাওরে জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এরা মারা যান।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো হাওর থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ডাকাত দলে ৯/১০জন লোক ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ