মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

৬ মাস পর খুলে দেয়া হলো ফ্রান্সের প্যান্টিন গ্র্যান্ড মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবী হযরত মোহাম্মদ সা.-এর কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করার ঘটনায় প্যারিসে স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যাকে কেন্দ্র করে একটি মসজিদ বন্ধ করে দিয়েছিল ফ্রান্স সরকার।

৬ মাস পর গতকাল শুক্রবার (৯ এপ্রিল) প্যারিসের উত্তর-পূর্ব সীমান্তের শহরতলি প্যান্টিনের ওই গ্র্যান্ড মসজিদ মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

গতকাল ছিল জুমার দিন। ঠিক তার আগে মসজিদ খুলে দেয়ায় স্থানীয় মুসলমানরা উৎসবের সঙ্গে নামাজে অংশ নিয়েছেন। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০০ মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

গত বছরের ১৬ অক্টোবরের কথা। প্যারিসের উত্তর-পূর্ব সীমান্তের শহরতলির মিডল স্কুলের ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটি ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এক চেচনিয়ান বংশোদ্ভূত যুবক ওই শিক্ষককে হত্যা করে।

এমন হত্যাকাণ্ডের পর দেশজুড়ে চরমপন্থী মুসলিম এবং তাদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে অপারেশন শুরু করে ফরাসি পুলিশ।

সেই ধারাবাহিকতায় বন্ধ করে দেয়া হয়েছিল মসজিদটি। অভিযোগ, মসজিদটির ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটির বিরুদ্ধে ঘৃণা পোষণ করার বার্তা দেয়। অবশেষে ৬ মাস বন্ধ রাখার পর রমজানের ঠিক আগে আগে মসজিদটি খুলে দেয়া হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ