মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

খাবারে গোশত কম দেওয়ায় বর ও কনে পক্ষের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বিয়ে বাড়িতে খাওয়ার সময় গোশত কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ শুক্রবার দুপুর তিনটার দিকে বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। পরে আজ মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন।

খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে গোশত কম দেওয়ার অভিযোগ উঠলে উভয়পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা বিয়ের প্যান্ডেল ও আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ